প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলোতে

2026-08-04T18:06:55+00:00
2026-08-04T18:06:55+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম 
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। এ ছাড়া তিনি এ কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব লেখেন, ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, জাবির খান গুরুতর আহত হয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান।’


এদিকে মঙ্গলবার দুপুর ২টায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ছাড়া মঙ্গলবার দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জকসু প্রতিনিধিরা অভিযোগ করেন।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  সন্ত্রাসীদের থামান  আসিফ মাহমুদ  এনসিপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: