যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।তিনি বলেন,

2026-08-04T19:33:53+00:00
2026-08-04T19:33:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সেনারা গুরুতর ঝুঁকি ও ক্ষয়ক্ষতির’ মুখে পড়বে।

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি লেখেন, ‘যুক্তরাষ্ট্রকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় আমরা এই অবরোধ সহ্য করব না। হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেওয়া হবে না।’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর, জুলাই মাসে ফের ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করে যুক্তরাষ্ট্র।


২টি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করে মার্কিন সামরিক বাহিনীর দাবি করে, অবরোধ পুনরায় শুরু হওয়ার পর তারা অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, ২টি জাহাজ অচল করেছে এবং আরও ২টি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  নৌ অবরোধ  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: