হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন

2026-08-04T19:44:08+00:00
2026-08-04T19:44:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম 
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (৪ আগস্ট) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

বেসেন্ট বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার ধারণা, প্রণালিটি খুলে দেওয়া এবং চলমান সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আজ বা কালই একটি চুক্তি হতে পারে।


চুক্তির আওতায় ইরানকে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায়ের সুযোগ দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল লক্ষ্য হলো প্রণালিতে অবাধ নৌযান চলাচল নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তির ফলে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে। গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকলেও আমরা এখনও বেশ কিছু জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখেছি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হরমুজ প্রণালি  ইরান  চুক্তি  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: