ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপনের সময় পরা একটি টুপিকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস। অবশেষে বিতর্কের

2026-08-04T20:31:40+00:00
2026-08-04T20:31:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপনের সময় পরা একটি টুপিকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস। অবশেষে বিতর্কের জবাব দিয়ে তিনি বলেছেন, টুপিটি পরার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না; এটি ছিল শুধুই বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা বার্সেলোনার এই ফরোয়ার্ডকে মাদ্রিদে বিজয় উৎসবের সময় লাল রঙের একটি ক্যাপ পরে দেখা যায়। টুপিটিতে লেখা ছিল ‘Make Spain Great Again’ (স্পেনকে আবার মহান করে তুলি)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত ‘Make America Great Again (MAGA)’ স্লোগানের সঙ্গে মিল থাকায় মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

অনেকেই এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেন। বিশেষ করে স্পেনের ডানপন্থি রাজনৈতিক দল ভক্সও অতীতে একই ধরনের স্লোগান ব্যবহার করায় বিতর্ক আরও তীব্র হয়। যদিও অন্য একটি অংশের মত, এটি ছিল বিশ্বকাপ জয় উদ্‌যাপনের একটি সাধারণ অভিব্যক্তি।

বিতর্কের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান তোরেস বলেন, ‘এটি ছিল আনন্দের একটি মুহূর্ত। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি রাজনীতি সম্পর্কে তেমন কিছুই জানি না। আমার কাছে এর অর্থ ছিল, স্পেন আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং ফুটবলের শীর্ষে ফিরে এসেছে।’


তিনি আরও বলেন, ‘আমি জানতামই না যে এই বাক্যটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। আমার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্বকাপ জয়ের আনন্দ প্রকাশ করা এবং স্পেনের সাফল্য উদ্‌যাপন করা।’

তবে তোরেসের এই ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার ওই উদ্‌যাপন কেবল ফুটবলকেন্দ্রিক ছিল, কোনো রাজনৈতিক মতাদর্শ প্রকাশের উদ্দেশ্যে নয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ট্রাম্প  বিশ্বকাপ  ফাইনাল  গোলদাতা  তোরেস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: