কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখানো কেপ-ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া দলবদল চূড়ান্ত করতে চিলিতে পৌঁছেছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক সান্তিয়াগোতে অবতরণের পর

2026-08-04T14:00:46+00:00
2026-08-04T14:02:39+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ২:০২ পিএম
কেপ-ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। সংগৃহীত ছবি
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখানো কেপ-ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া দলবদল চূড়ান্ত করতে চিলিতে পৌঁছেছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক সান্তিয়াগোতে অবতরণের পর বিমানবন্দরে কোলো-কোলোর সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান।

রোববার সন্ধ্যায় সান্তিয়াগোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত ভোজিনিয়া বলেন, এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোলো-কোলোর মতো ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় গর্বের। 

সোমবার (৩ আগস্ট) মেডিকেল পরীক্ষা শেষে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য কোলো-কোলোর সঙ্গে চুক্তিতে সই করার কথা রয়েছে তার। ফ্রি এজেন্ট হিসেবে চিলির সবচেয়ে সফল ও সর্বাধিক শিরোপাজয়ী এই ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।  

গত দুই মৌসুম পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে কাটানো ভোজিনিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে সাতটি ক্লিন শিট রেখে কেপ-ভার্দেকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন। 

আরও পড়ুন

টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে ক্লিন শিট রাখেন ভোজিনিয়া। পরবর্তীকালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হৃদয়ভাঙা হারের ম্যাচেও একের পর এক অবিশ্বাস্য সেভ করে প্রশংসিত হন তিনি। টুর্নামেন্ট শেষে সমর্থকদের ভোটে জায়গা করে নেন ফিফা বিশ্বকাপের 'সেরা একাদশে'। 

নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের জনপ্রিয় ডাকনাম 'ভোজিনিয়া' লেখা জার্সি পরেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহারের অনুমতি থাকলেও, বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধের প্রেক্ষিতে চিলির ফুটবল ফেডারেশন (এএনএফপি) সর্বসম্মতিক্রমে এই বিশেষ ছাড় দিয়েছে। উল্লেখ্য, এই তারকা গোলরক্ষকের পূর্ণ নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   কোলো-কোলো  চিলি  ভোজিনিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: