মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল ও

2026-08-05T16:35:57+00:00
2026-08-05T16:35:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৩৫ পিএম 
মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, আহত জেলেরা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ কয়েক
লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় ওই ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) ভোররাত চারটার দিকে কুয়াকাটা থেকে ২৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

আহতদের ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুবকে (৪০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 


ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তারা তীরে ফেরার সময় চলতি অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও মালামাল লুটে নেয়।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না। তারপরও জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাছধরা ট্রলার  জলদস্যু  হানা  জেলে আহত  সময়ের আলো  বরিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: