পটুয়াখালীতে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।সোমবার

2026-08-04T21:57:16+00:00
2026-08-04T21:57:16+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম 
গানে গানে জুলাই অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : সময়ের আলো
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি আয়োজনে এবং পটুয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার ছাত্রদের দাবি না মেনে উল্টো তাদের দমনের জন্য ভিনদেশ থেকে পুলিশ বাহিনী এনে হত্যাকাণ্ড চালিয়েছিল।

তিনি আরও বলেন, জাতিসংঘের জরিপে জুলাই আন্দোলনে ১৪০০ শহিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তবে আমাদের ধারণা, নিহতের সংখ্যা প্রায় ২০ হাজার এবং আহতের সংখ্যা ৩০ হাজার। এখনো অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এসব যোদ্ধাদের সম্মান প্রদর্শন ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করায় তিনি অনুষ্ঠানটির আয়োজক ও কলাকুশলীদের ধন্যবাদ জানান।


স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম, জামায়াতে ইসলামীর জেলা আমির মো. নাজমুল আহসান, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নৃত্যের ছন্দে ছন্দে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বগাঁথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তোলা হয়। গানে গানে স্মরণ করা হয় শহিদদের। জেলা শিল্পকলা অ্যাকাডেমি এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত দর্শক-শ্রোতারা পরিবেশনাগুলো স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকদের মতে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটুয়াখালী  গানে গানে  জুলাই  অনুষ্ঠিত  সময়ের আলো  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: