প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
ছবি : সময়ের আলোজয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করে সার ডিলারদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। কখনো গাড়ি নষ্ট হওয়ার অজুহাতে ২০ হাজার টাকা, আবার কখনো ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করেছে চক্রটি। এ ঘটনায় ডিলারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, তার পরিচয় ও ব্যক্তিগত নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
এদিকে ০১৭৩৭৯৫০৬১৭ এবং ০১৭৬৭৩৫৪৬৭৫ নম্বর থেকে ফোন করে টাকা বা তথ্য চাইলে যাচাই ছাড়া কিছু না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে।
এর আগে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম আক্তারুজ্জামানের কাছ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে ফোন করে ১২ জন সার ডিলারের নাম-ঠিকানা সংগ্রহ করে চক্রটি।
একের পর এক টাকা চাওয়ার ঘটনায় সন্দেহ হওয়ায় সার ডিলাররা কৃষি অফিসে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।
সময়ের আলো/আতা