চুরি করে শিশু বিক্রি, স্কুল শিক্ষিকাসহ কারাগারে ৩ নারী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালে মাত্র ৪৫ দিন বয়সী এক শিশুকন্যাকে চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক স্কুলশিক্ষিকাসহ তিন

2026-11-04T08:40:22+00:00
2026-11-04T08:40:22+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
চুরি করে শিশু বিক্রি, স্কুল শিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম 
চুরি করে শিশু বিক্রি, স্কুল শিক্ষিকাসহ কারাগারে ৩ নারী। ছবি : সময়ের আলো
বরিশালে মাত্র ৪৫ দিন বয়সী এক শিশুকন্যাকে চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক স্কুলশিক্ষিকাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়ার ১৪ দিন পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় শিশুটির মা বৃষ্টি বেগম বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছেন।

গ্রেফতার নারীরা হলেন,নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম ওরফে নাসিমা কবিরাজ, ২৩ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার মৌরি আক্তার এবং তার বড় বোন ফাহমিদা। মৌরি বরিশালের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে সোহেল ও বৃষ্টি বেগম দম্পতির ৪৫ দিন বয়সী মেয়ে সাদিয়া নিখোঁজ হয়।

ঘটনার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, এ সুযোগে প্রতিবেশী নাসিমা কবিরাজ শিশুটির মা বৃষ্টি বেগমকে একটি কাগজ পোড়ানোর কথা বলে পাশের বাড়ির পেছনে পাঠান। যাওয়ার আগে শিশুটিকে দেখাশোনার দায়িত্বও নেন তিনি। কিন্তু ফিরে এসে বিছানায় সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বৃষ্টি।

এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। পরে পুলিশ তদন্ত শুরু করে। বৃষ্টি বেগমের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি চুরির বিষয়টি সামনে আসে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা কবিরাজ শিশুটিকে ৩৫ হাজার টাকার বিনিময়ে মৌরি আক্তারের কাছে বিক্রি করেন। পরে মৌরি তার সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে শিশুটিকে চট্টগ্রামে পাঠিয়ে দেন।

পুলিশের তৎপরতায় ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মানবপাচার আইনে করা মামলায় তিন নারীকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দীর্ঘ ১৪ দিন পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর মা বৃষ্টি বেগম। ছোট্ট সাদিয়াকে আবার বুকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে পরিবারে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চুরি  শিশু বিক্রি  স্কুল শিক্ষিকা  কারাগার  নারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: