রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতে আহত ৪

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে সুজন (৩২) নামে এক

2026-11-04T04:28:36+00:00
2026-11-04T04:28:36+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতে আহত ৪
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:২৮ এএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে সুজন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাসেরহাট বাজার এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় এবাদুল্লাহ গাজী, খোরশেদ আলম ও জাহেদুল ইসলামসহ চারজন।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সঞ্জয় দাস জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এবাদুল্লাহ গাজীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এবং জাহেদুলকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। খোরশেদ আলমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, ঘটনার সময় উপস্থিত লোকজন হামলার অভিযোগে সাইফুল ইসলাম ওরফে সুজনকে আটক করে গণধোলাই দেন। তিনি ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন দাবি করেছেন, তিনি ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে টুপি বিক্রি করেন। সেখানে আসিফ নামে এক বাদাম বিক্রেতার সঙ্গে তার পরিচয় হয়। আসিফ তাকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদে পাঁচ হাজার টাকা দেন। পাশাপাশি দুটি ককটেল ও একটি ছুরি দিয়ে তাকে চরবংশী খাসেরহাট জামে মসজিদ এলাকায় পাঠান।

সুজনের ভাষ্য, দীর্ঘক্ষণ মসজিদের সামনে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে ধাওয়া করে আটক করেন এবং মারধর শুরু করেন। মারধর থেকে বাঁচতে ও আত্মরক্ষার জন্য তিনি পকেট থেকে ককটেল বের করে বিস্ফোরণ ঘটান এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। কাউকে নির্দিষ্টভাবে চিনতেন না বলেও দাবি করেছেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ছুরিকাঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন নামে একজনকে আটক করা হয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা আসিফসহ অন্যদের পরিচয় ও মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রায়পুর  ককটেল বিস্ফোরণ  ছুরিকাঘাত  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: