কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজার টাকায়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়ালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ। স্থানীয়দের ভাষ্য, এ আকারের

2026-08-04T17:59:47+00:00
2026-08-04T17:59:47+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজার টাকায়
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম 
কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ। ছবি : সময়ের আলো
পটুয়ালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ। স্থানীয়দের ভাষ্য, এ আকারের তবল মাছ সচরাচর ধরা পড়ে না। মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনার পর সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হয়। পরে খোলা নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ৬৬৬ টাকা।

জেলে সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস ও তহুরা ফিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয়ভাবে তবল মাছ তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। মাছটি তুলনামূলক কম কাঁটাযুক্ত, প্রোটিনসমৃদ্ধ এবং বাজারে এর চাহিদা রয়েছে।

মৎস্যজীবীরা বলেন, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে। এ কারণে মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।


ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তবল মাছ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক মাছ। এ ধরনের মাছ বেশি ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে উপকৃত হবেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুয়াকাটা  জেলে  জাল  তবল মাছ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: