মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবার কারবার, গ্রেফতার ১

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেন (২৬) নামে এক

2026-11-04T08:51:57+00:00
2026-11-04T08:51:57+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবার কারবার, গ্রেফতার ১
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫১ এএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মধুপুরে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার কামারচালা গ্রামের সুরুজ ফকিরের ছেলে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সততা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনায় বেশ কজন পালিয়ে যায়।

এঘটনায় অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় গ্রেফতার মনির হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   টাঙ্গাইল  মধুপুর  পর্নোগ্রাফি  সরবরাহ  উৎপাদন  বিজ্ঞাপন  প্রচার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: