মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়িতে

2026-11-04T09:50:37+00:00
2026-11-04T09:51:49+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৯:৫১ এএম
মিরসরাইয়ে এলজিসহ যুবদল নেতা নওশাদ আলম গ্রেফতার। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। 

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে একটি এলজি, ৪ টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ গ্রেফতার করা হয়। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, ৪ টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নিবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  অভিযান  যুবদল  নেতা  গ্রেফতার  গোয়েন্দা পুলিশ  ডিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: