প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা। ছবি : সময়ের আলোহাটহাজারীতে সিলিন্ডার গ্যাসের ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নস্থ ইছাপুর বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনার দিন উল্লিখিত স্থানে অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স তৈয়ব ব্রাদার্সকে দশ হাজার টাকা, মেসার্স ইলিয়াস অ্যান্ড ট্রেডার্সকে দশ হাজার টাকা, শফিউল আলম ব্রাদার্সকে দশ হাজার টাকা, মনোয়ারা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, মিজানুর রহমান স্টোরকে পাঁচ হাজার টাকা এবং আবদুল মান্নান স্টোর পাঁচ হাজার টাকা ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূসকসহ মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা