কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারলেন না কলেজ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী জাহিদ হাওলাদার (২৩)। শুক্রবার

2026-07-31T14:51:54+00:00
2026-07-31T14:51:54+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারলেন না কলেজ শিক্ষার্থী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী জাহিদ হাওলাদার (২৩)। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, গত বুধবার আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করেন। পরে আবার যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রিন লাইন
পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহতের খালাতো ভাই সায়েম বলেন, কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। ফিরে আসার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাসটি আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার এবং হেল্পার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুয়াকাটা  ভ্রমণ  কলেজ শিক্ষার্থী  নিহত  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: