শিক্ষার্থীর সঙ্গে ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী

2026-07-31T13:58:25+00:00
2026-07-31T13:58:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীর সঙ্গে ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম 
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী কাম গৃহশিক্ষক জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হলেও তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছিল।


এ বিষয়ে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ওঠার সঙ্গে সঙ্গেই গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলো। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রায় তিন মাস আগেই ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   শিক্ষার্থী  ভিডিও ভাইরাল  অফিস সহকারী  সাময়িক বরখাস্ত  কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়  সময়ের আলো  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: