জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবি সাংবাদিক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।বুধবার

2026-08-05T16:47:40+00:00
2026-08-05T16:47:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবি সাংবাদিক নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ র‍্যালি শেষে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না; বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন। তবে জুলাইয়ের ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিয়েছে।


সমাবেশ থেকে সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে না।

আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও তাদের ‘পেতাত্মারা’ এখনো সক্রিয় রয়েছে। তাই জুলাই গণহত্যার প্রধান হোতা শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জুলাই গণহত্যা  বিচার  সাংবাদিক  নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: