‘শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিলে, ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে সরাসরি ইন্ধন জোগাচ্ছে

2026-08-05T16:40:40+00:00
2026-08-05T16:40:40+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম 
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিলে, ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে সরাসরি ইন্ধন জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শহিদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ‘বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া। ভারতও এখন শেখ হাসিনাকে রাখতে চাইছে না। কারণ, তাকে রাখা বা না রাখার সঙ্গে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়বে না।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটার ২ বছর অতিবাহিত হওয়ার পরও স্বৈরাচারী ব্যবস্থার পুরোপুরি পতন নিশ্চিত করা সম্ভব হয়নি।’

সময়ের আলো/মহু
  বিষয়:   শেখ হাসিনা  বক্তব্য  ভারত  ইন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: