মিরপুরের সড়কে বিএনপির মিছিল, অবস্থান নেই পোশাকশ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে বুধবার সকাল

2026-11-04T12:57:27+00:00
2026-11-04T12:57:27+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
রাজনীতি
মিরপুরের সড়কে বিএনপির মিছিল, অবস্থান নেই পোশাকশ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম 
মিরপুরের সড়কে বিএনপির মিছিল। ছবি : সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে বুধবার সকাল থেকে মিরপুরের সড়কে শ্রমিকদের কোনো অবস্থান দেখা যায়নি। এর মধ্যে মিরপুর-১১ নম্বর এলাকায় দফায় দফায় মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যান চলাচলও ছিল স্বাভাবিক।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান রাখা হয়েছে। এ ছাড়া স্টেশনের পাশের একটি গলিতে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। 

সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দলটির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দুটি মিছিল বের করেন। মিছিল থেকে ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে সকাল ৯টার দিকে পল্লবী শিল্প এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। একই সময়ে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়।


বেলা ১২টার দিকে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে মিরপুর-১১ নম্বর ও শিয়ালবাড়ী এলাকায় কয়েকবার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। আজ সকাল থেকে এক মিনিটের জন্যও কোনো রাস্তা বন্ধ ছিল না।’  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিরপুর  সড়ক  বিএনপি  মিছিল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: