খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন

2026-11-03T02:15:06+00:00
2026-11-03T02:15:06+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:১৫ এএম 
ছবি : সংগৃহীত
২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। সরকারের ব্যর্থতার কারণে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে অসন্তোষ তৈরি হয়েছে। আর সরকারের গোয়েন্দা ব্যর্থতার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতেও দলটি এ ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘এটা তারেক রহমানের সরকার নয়, এটা সিন্ডিকেটের সরকার।’ শেখ হাসিনার সরকারের পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও রাতে বিজ্ঞপ্তি দিয়ে গ্যাসের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।


বিভিন্ন দেশে সিলিন্ডার গ্যাসের দাম তুলনামূলক কম থাকার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা প্রশ্ন করেন, একই গ্যাসের সিলিন্ডার বাংলাদেশে কেন ৫০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘তারেক রহমানের সরকার, সিন্ডিকেটের পাহারাদার’ এবং ‘গ্যাস, বিদ্যুৎ, সিলিন্ডার দে, নইলে গদি ছাইড়া দে’—এমন স্লোগান দেন দলের নেতাকর্মীরা। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গ্যাস সিলিন্ডার  রাজপথ  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: