প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি ফিনল্যান্ডের অল্টো বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে বিদেশি কয়েকজন আলোচককে নিয়ে আয়োজনের পরিকল্পনা করা একটি আলোচনা অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল হয়েছে। এনসিপি ডায়াস্পোরা ফিনল্যান্ডের সংগঠকদের সঙ্গে যোগাযোগের পর আলোচকেরা অনুষ্ঠানে অংশ না নেওয়ার কথা জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনুষ্ঠানটির জন্য বরাদ্দ করা হলের বুকিং বাতিল করে দেয়।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
জানা গেছে, বিদেশি কয়েকজন আলোচককে নিয়ে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হয়। তবে শেষ পর্যন্ত এতে অংশ নিতে আলোচকেরা সম্মতি দেননি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও হল বুকিং বাতিল করে দেয়।
এনসিপি ডায়াস্পোরা ফিনল্যান্ডের সংগঠকেরা আলোচক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলে তারা অনুষ্ঠানে অংশ না নেওয়ার বিষয়টি জানান।
সময়ের আলো/কেএইচও