‘যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই। তিনি বলেন, ‘জুলাই আন্দোলন আমার দেখা বাংলাদেশের

2026-11-02T22:50:26+00:00
2026-11-02T22:50:26+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম 
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই। তিনি বলেন, ‘জুলাই আন্দোলন আমার দেখা বাংলাদেশের সেরা অর্জন।’

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ আকবর বলেন, ‘জুলাই আন্দোলন আমার দেখা সেরা অর্জন। আমার ৫৪ বছরের অভিজ্ঞতায় আমার দেখা সেরা অর্জন। আমার জন্ম ৭২ সালে।’


তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণ ক্রিকেটার ইশতিয়াক আহমেদ শ্রাবণসহ জুলাইযোদ্ধাদের সম্মান জানাবেন। শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের উত্তরাধিকার যারা আছেন তাদেরও। দেখেন এই ৭ নভেম্বর মহান বিপ্লব দিবস। কাদের বিরুদ্ধে হইছে? একটা বিপ্লব প্রথম বিপ্লব আমাদের কাদের বিরুদ্ধে? ঠিক তাদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, কিন্তু বিপ্লব ২৪ হলেও যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই। আমরা চাইব আমাদের ক্রিকেটার ইশতিয়াক আহমেদ শ্রাবণকে সামনে রেখে। তাকে মেমোরাইজ করে যখন শহীদ জুয়েল মোস্তাককে মেমোরাইজ করা হয়, তাকে স্মরণে রেখে খেলাধুলা এগিয়ে নিয়ে যাবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। আমি তাদের সুন্দর পথচলা কামনা করি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ডিসেম্বর  জানুয়ারি  দেশে  ঠিকানা  সংগীতশিল্পী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: