লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভায় হট্টগোল

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় শিবির সমর্থিত এক জুলাই যোদ্ধার বক্তব্য কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে হট্টগোলের ঘটনা

2026-08-05T17:07:16+00:00
2026-08-05T17:07:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভায় হট্টগোল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম 
লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভায় হট্টগোল। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় শিবির সমর্থিত এক জুলাই যোদ্ধার বক্তব্য কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের উদ্যাগে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। এসময় শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ছাত্রদল সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মরণ করে আলোচনা করছি। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয় এবং হট্টগোল শুরু করে। এটা কোনোভাবে কাম্য হতে পারে না।

জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, শিবির নেতা সারোয়ার হোসেন সরকারের সমালোচনাসহ নানা কটূক্তি করে বক্তব্য দিচ্ছিল। এসময় জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানায়।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দরভাবে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা শেষ হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  জুলাই  গণ-অভ্যুত্থান  আলোচনা সভা  হট্টগোল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: