ফেনীতে ছাত্রদলের প্রতীকী আদালত, শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর

ফেনী প্রতিনিধি

সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে প্রতীকী আদালতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আলাউদ্দিন

2026-08-05T15:02:22+00:00
2026-08-05T15:02:22+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে ছাত্রদলের প্রতীকী আদালত, শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম 
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে ফাইল ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে প্রতীকী আদালতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের প্রতীকী বিচার ও ফাঁসি কার্যকর করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোকচিত্র প্রদর্শনী, দোয়া, আলোচনা সভা এবং প্রতীকী আদালতে রায় ঘোষণার পর মহিপাল হত্যাকাণ্ডের আসামিদের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম কায়সার এলিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সময়ের আলো/জোই

  বিষয়:   ফেনী  ছাত্রদল  প্রতীকী আদালত  শেখ হাসিনা  আসামি  ফাঁসি কার্যকর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: