কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে আলিফ হোটেলের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রুবেল। শুক্রবার (৬ নভেম্বর)

2026-11-09T11:52:48+00:00
2026-11-09T11:52:48+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম 
আলিফ হোটেল। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে আলিফ হোটেলের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রুবেল। শুক্রবার (৬ নভেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ঘটনাকে ভিত্তিহীন দাবি করে তিনি এ অভিযোগ করেন।

হোটেল কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালে উপজেলার হাজিরহাট বাজারে আধুনিক পরিবেশে যাত্রা শুরু করে আলিফ হোটেল। প্রতিষ্ঠার পর থেকে খাবারের মান, স্বাদ ও পরিবেশের বিষয়ে তারা বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। হোটেলটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাধীন। রান্নাঘরে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতেও নজরদারি রয়েছে।

স্বত্বাধিকারী মো. রুবেল জানান, শুক্রবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ফেসবুকে বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। এতে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটজন যুবককে শনাক্ত করা হয়েছে। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ব্যবহৃত মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও মুছে ফেলেন। তবে হোটেল কর্তৃপক্ষ সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রুবেল আরও বলেন, দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য খাবারে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ৪৪ জন দক্ষ কর্মী প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ গ্রাহককে সেবা দিয়ে থাকেন।


এ বিষয়ে কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ বলেন, ফেসবুকে ঘটনাটি দেখার পর তারা দ্রুত হোটেলটিতে পরিদর্শনে যান। সেখানে রান্নাঘরের পরিবেশ ভালো পাওয়া গেছে। তবে হোটেলের সার্বিক পরিবেশ ও খাবারের মান বজায় রাখতে কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারের খাবারের হোটেল ও কনফেকশনারি নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বাজারের খাবারের দোকানসংক্রান্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের/জোই
  বিষয়:   কমলনগর  আলিফ হোটেল  অপপ্রচার  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: