লাইসেন্স ছাড়াই ৩০ বছর সার ব্যবসা, দুই দফায় ৪৯০ বস্তা সার জব্দ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

লাইসেন্স নেই, বিসিআইসির ডিলারশিপ নেই, তবুও প্রায় ৩০ বছর ধরে চলছে সার ব্যবসা! একবার ৪৪০ বস্তা সার জব্দের পর মাত্র

2026-11-09T10:51:13+00:00
2026-11-09T10:51:13+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
লাইসেন্স ছাড়াই ৩০ বছর সার ব্যবসা, দুই দফায় ৪৯০ বস্তা সার জব্দ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম 
লাইসেন্স ছাড়াই ৩০ বছর সার ব্যবসা। ছবি : সময়ের আলো
লাইসেন্স নেই, বিসিআইসির ডিলারশিপ নেই, তবুও প্রায় ৩০ বছর ধরে চলছে সার ব্যবসা! একবার ৪৪০ বস্তা সার জব্দের পর মাত্র ৩০ হাজার টাকা জরিমানা দিয়েই আবারও একই কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারের মনিরুল স্টোরের মালিক মিনারুল ইসলামের বিরুদ্ধে। এবার নওদা হাঁপানিয়া থেকে তার ৫০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলেও মূল অভিযুক্ত মিনারুল রয়েছেন পলাতক।

রোববার (৮ নভেম্বর) সকালে নওদা হাঁপানিয়া এলাকায় ইঞ্জিনচালিত লাটাহাম্বারে অবৈধভাবে সার পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন। পরে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের এএসআই প্রবাস কুমার ৫০ বস্তা সারসহ গাড়ি ও গাংনীর হাসান নামে এক সার ক্রেতাকে আটক করেন। জব্দ করা সারের মধ্যে ২০ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা টিএসসি রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কয়রাডাঙ্গা থেকে মিনারুলের ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছিল পুলিশ। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সেই জরিমানাও যেন তাকে থামাতে পারেনি।

মোবাইল ফোনে মিনারুল নিজেই স্বীকার করেছেন, প্রায় ৩০ বছর ধরে লাইসেন্স ছাড়াই সার ব্যবসা করছেন। তিনি বিসিআইসির অনুমোদিত ডিলারও নন। বিভিন্ন স্থান থেকে সার কিনে বিক্রি করেন বলে দাবি তার।


আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ৫০ বস্তা সার ক্রেতা গাংনী উপ‌জেলার হাসান আটক থাকলেও মূল আসামি মিনারুল পলাতক।

একই ব্যক্তির সার দুই দফায় জব্দ, অথচ আগের ঘটনায় সামান্য জরিমানার পর আবারও একই অভিযোগ—এতে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকদের প্রশ্ন, লাইসেন্স ছাড়া ৩০ বছর ধরে কীভাবে ব্যবসা চলে? জরিমানা কি অবৈধ ব্যবসার জন্য এক ধরনের ছাড়পত্র? এবারও কি আইনের ফাঁক গলে পার পেয়ে যাবেন মিনারুল?

সময়ের আলো/জোই
  বিষয়:   লাইসেন্স ছাড়া  সার ব্যবসা  সার জব্দ  আলমডাঙ্গা  চুয়াডাঙ্গা  বিসিআইসির ডিলারশিপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: