কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার

2026-11-09T10:06:23+00:00
2026-11-09T10:06:23+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
মনোয়ার হোসেন মণ্ডল। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের কালাইয়ে রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির আশপাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আত্তাফ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালাই থানা-পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আশপাশ থেকে তাকে আটক করা হয়। পরে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


মনোয়ার হোসেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: