এনসিপি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক জুয়েল

বাগেরহাট সংবাদদতা

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল পদত্যাগ করেছেন। উপজেলা আহ্বায়কের দায়িত্ব ছাড়ার পাশাপাশি দলের

2026-11-09T09:08:42+00:00
2026-11-09T09:08:42+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
এনসিপি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক জুয়েল
বাগেরহাট সংবাদদতা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৮ এএম 
মাজিদুর রহমান জুয়েল। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল পদত্যাগ করেছেন। উপজেলা আহ্বায়কের দায়িত্ব ছাড়ার পাশাপাশি দলের সাধারণ সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জুয়েল।

রোববার (৮ নভেম্বর) বিকেলে এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। 

পদত্যাগপত্রে মাজিদুর রহমান জুয়েল উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশের সংকটময় সময়ে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে তাকে এনসিপির রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

তবে বর্তমানে একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার পক্ষে এ দায়িত্ব পালন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে উপজেলা আহ্বায়কের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সদস্যপদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে জানান তিনি। পদত্যাগের পর দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না বলেও উল্লেখ করেন।


পদত্যাগপত্রে দলের ভবিষ্যৎ অগ্রগতি ও লক্ষ্য অর্জনে সাফল্য কামনা করেন জুয়েল।

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, কিছু ব্যক্তিগত ও পারিবারিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তার বড় ভাই রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আগামীতে তার ভাই রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। তাই ভাইয়ের নির্বাচনি প্রচারণায় কাজ করতে চান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   এনসিপি  রামপাল  উপজেলা আহ্বায়ক  জুয়েল  বাগেরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: