প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪৪ এএম
ছবি : সংগৃহীত গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
রোববার (৮ নভেম্বর) সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলো হলো—মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া। এতে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে