শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।রোববার (৮ নভেম্বর)

2026-11-08T22:26:04+00:00
2026-11-08T22:26:04+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়া, নাটোর,শ্বশুর, ধর্ষণ, অভিযোগ, বিষপান, গৃহবধূ, সময়ের আলো
শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম 
অভিযুক্ত আসলাম সিকদার। ছবি : সংগৃহীত
নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার গৃহবধূ খাদিজাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: