বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুর ও বিড়ালের কামড় এবং আঁচড়ে একদিনে ছয়জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহতরা

2026-11-08T21:08:03+00:00
2026-11-08T21:08:03+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম 
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুর ও বিড়ালের কামড় এবং আঁচড়ে একদিনে ছয়জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে কুকুর কামড় দিয়েছে। অন্য চারজন বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতরা হলেন পোপাদিয়ার ফয়সালের মেয়ে মুক্তা (৩২), পূর্ব গোমদণ্ডীর হাসানের মেয়ে অরূপা (৬), সারোয়াতলীর মোহাম্মদ হোসেনের মেয়ে শাহিন আক্তার (৩২), পূর্ব গোমদণ্ডীর নঈম উদ্দীনের মেয়ে অরূপা (৮), শাকপুরার হারুনের ছেলে রুবেল (২০) ও খরণদ্বীপের বাবুলের ছেলে মিরকাব (১১)। তাদের মধ্যে মুক্তা ও রুবেল কুকুরের কামড়ে এবং অন্য চারজন বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইমু বলেন, সকাল থেকে কুকুর ও বিড়ালের কামড়ে আহত ছয়জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর ও বিড়াল থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বোয়ালখালী  কুকুর-বিড়াল  কামড়  আহত  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: