মোরেলগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার

2026-11-08T20:13:50+00:00
2026-11-08T20:13:50+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোরেলগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম 
মৃধা ওমর ফারুক মো. এনামুল। ছবি : সংগৃহীত
বাগেরহাটের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের কালীবাড়ি চৌরাস্তার মোড়ে এই হামলা হয়। এতে এনামুলসহ (৪২) চারজন আহত হয়েছেন।

আহত অন্যরা হলেন মুকিব হাওলাদার (২২), শাহজাহান মীর (৬০) ও কাদের ফকির (২১)। তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এনামুল মৃধাকে রবিবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মৃধা ওমর ফারুক মো. এনামুল জানান, গ্রামের একটি সালিশ বৈঠক শেষ করে সনাতন ধর্ম্বালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে রাব্বি, লাভলু ও মান্নানের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল রামদা, লাঠি ও রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

মৃধা ওমর ফারুক মো. এনামুলের মা নুরুন্নাহার বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলের ওপর ওরা হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মোরেলগঞ্জ  চেয়ারম্যান প্রার্থী  ওপর হামলা  আহত  বাগেরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: