পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার মরদেহ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে

2026-11-08T23:04:26+00:00
2026-11-08T23:05:54+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার মরদেহ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ১১:০৫ পিএম
প্রতীকী ছবি
বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভান্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে নিহত হয়েছেন নাকি কেউ তাকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি পাড়ার লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গভীর পাহাড়ি খাদ থেকে মরদেহটি উদ্ধার করেন।

বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, মরদেহ উদ্ধারের পর তারা শনাক্ত করেছেন। শরীফ রাতে ভান্ডারিপাড়া থেকে কীভাবে কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক। প্রায় ১৫০ ফুট খাড়া পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে জোর করে নিয়ে না গেলে সেখানে তার যাওয়ার সুযোগ ছিল না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের বাঁ পাশে ক্ষত রয়েছে। পাহাড় থেকে খাদে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাহাড়ি ঝিরি  যুবদল নেতা  মরদেহ  বান্দরবান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: