কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে

2026-11-09T09:25:33+00:00
2026-11-09T09:25:33+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম 
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকট। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২০ জন। চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৩ জন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা রাখার কথা। তবে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীদের সঙ্গে একই স্থানে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। এতে সংক্রমণের আতঙ্কে রয়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। পাশাপাশি হাসপাতালে মশারির সংকটের অভিযোগও উঠেছে। ফলে মশার কামড় থেকে সুরক্ষা নিয়ে উদ্বেগে রয়েছেন রোগীরা।

এদিকে, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও নানা অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন।

চিকিৎসকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।


অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশা নিধন, জমে থাকা পানি পরিষ্কার ও জনসচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে হাসপাতালে মশারির সংকটের অভিযোগ অস্বীকার করেছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন। তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ মশারি রয়েছে, কোনো সংকট নেই।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  ডেঙ্গু রোগী  হাসপাতাল  মশারি  সংকট  অভিযোগ  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: