আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার (৯ নভেম্বর) টানা ৮

2026-11-09T10:18:44+00:00
2026-11-09T10:18:44+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম 
প্রতীকী ছবি
গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার (৯ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া। এসব এলাকার গ্রাহকদের নির্ধারিত সময়ে বিদ্যুৎবিহীন থাকতে হবে।


তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আজ  এলাকা  ৮ ঘণ্টা  বিদ্যুৎ  থাকবে না 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: