প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম
৭০ বস্তা সার জব্দ। ছবি : সময়ের আলোরাজশাহীর মোহনপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭ বস্তা ডিএপি ও ২৩ বস্তা এমওপি সারসহ মোট ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সইপাড়া (দক্ষিণপাড়া) গ্রামের কাউসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল ও মোহনপুর থানার এসআই আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই