হাটহাজারীতে গেস্টহাউজে মাদকের সরঞ্জাম ও দা ছুরি জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে মাদকে অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি গেস্ট হাউজ সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৮

2026-11-09T11:07:25+00:00
2026-11-09T11:07:25+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে গেস্টহাউজে মাদকের সরঞ্জাম ও দা ছুরি জব্দ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম 
সংগৃহীত ছবি
হাটহাজারীতে মাদকে অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি গেস্ট হাউজ সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডসংলগ্ন বাস মালিক সমিতি মার্কেটের ‘হাটহাজারী গেস্টহাউজে’ চালানো এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। 

জানা যায়, উল্লিখিত স্থানের ওই গেস্টহাউজে মাদক গ্রহণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় মাদক গ্রহণের বিভিন্ন আলামত হিসাবে সিরিঞ্জ, ফয়েল পেপার ছাড়াও দা, ছুরি পাওয়া যায়। যা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রণয়ন করা হয়। এদিকে অভিযানের বিষয়টি আচ করতে পেরে গেস্টহাউজের ম্যানেজার সন্দেহজনকভাবে কৌশলে পালিয়ে যায়। এ অপরাধের প্রেক্ষিতে গেস্ট হাউজটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। 


এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযানে মডেল থানা পুলিশের একটি টিম সঙ্গে থেকে সহযোগিতা করেন। 

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, হাটহাজারীর আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  হাটহাজারী  গেস্টহাউজ  মাদকের সরঞ্জাম  দা  ছুরি  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: