রামগতি-সোনাপুর সড়ক উন্নয়ন কাজ বন্ধের পাঁয়তারা, এলাকাবাসীর ক্ষোভ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

​লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘চর আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক’ (জেড-১৪০৫) উন্নয়ন প্রকল্প। কিন্তু একটি কুচক্রী মহল

2026-11-07T21:25:26+00:00
2026-11-07T21:25:26+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
রামগতি-সোনাপুর সড়ক উন্নয়ন কাজ বন্ধের পাঁয়তারা, এলাকাবাসীর ক্ষোভ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
রামগতি-সোনাপুর সড়ক উন্নয়ন কাজ বন্ধের পাঁয়তারার অভিযোগ। ছবি : সময়ের আলো
​লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘চর আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক’ (জেড-১৪০৫) উন্নয়ন প্রকল্প। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

​জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীন সড়কটির ২৯তম থেকে ৫৪তম কিলোমিটার পর্যন্ত যথাযথ মানে উন্নীতকরণ, আনুষঙ্গিক কাজ এবং একটি ৪০ মিটার আরসিসি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ADP/LRD/OSTETM/NSEZ/WP-02/2024-2025 প্যাকেজ নম্বর এবং ১১৩১২৫৭ টেন্ডার আইডির অধীনে প্রায় ১৪৬ কোটি ৪৭ লাখ টাকার এই কাজের চুক্তি পায় যৌথভাবে ‘আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ ও ‘রিমি নির্মাণ লিমিটেড’ (জেভি)। নিয়ম মেনে ও সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা হিসেবে ২৪ মাস মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

​তবে সম্প্রতি এই কাজ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

​রামদয়াল এলাকার পথচারী জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, লক্ষ্মীপুর থেকে কমলনগর-রামগতি হয়ে নোয়াখালী যাওয়ার এটিই একমাত্র প্রধান সড়ক। কিছু কুচক্রী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এই উন্নয়ন কাজ বন্ধ করার ষড়যন্ত্র করছে। এ ধরনের চক্রান্ত অব্যাহত থাকলে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

​ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকৌশলী মো. সজিব জানান, সরকারি প্রাক্কলন ও নিয়ম অনুযায়ী সম্পূর্ণ সুচারুভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, আমি এত বড় টেন্ডার দিতে পারি না। কে বা কারা আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।

​স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অবিলম্বে, সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করে লক্ষ্মীপুরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ দ্রুত এবং নিরপেক্ষভাবে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ​লক্ষ্মীপুর  রামগতি  কমলনগর  উপজেলা  প্রাণের দাবি  চর আলেকজান্ডার  সোনাপুর আঞ্চলিক মহাসড়ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: