জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের

সারাদেশ

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঢাকা কলেজের দেয়াল থেকেমুছে ফেলা হয়েছেজুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এদিকে

2026-11-07T20:07:37+00:00
2026-11-07T20:07:37+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম 
ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি । ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এদিকে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি আগে থেকে না জানার দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। 

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ডিসেম্বরের আগেই ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি। ভয়ে হোক অথবা বুঝে হোক, এ কাজগুলো করার জন্য ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

অন্যদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আমি ক্যাম্পাসে থাকাকালীন এ বিষয়ে অবগত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। কলেজে থাকাকালে জানতে পারলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করে আসতাম।’

তিনি আরও বলেন, ‘গ্রাফিতির ব্যাপারে আমাদের কোনো ধরনের নেতিবাচক নির্দেশনা নেই। এ বিষয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।’


পুনরায় গ্রাফিতি অঙ্কনের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘যদি গ্রাফিতি মুছে ফেলা হয়ে থাকে, তাহলে সেটি আবার লিখে দিতে হবে। আর যদি পুরোপুরি মুছে না গিয়ে থাকে, তাহলে বাকি অংশ না মুছে কীভাবে সংস্কার করা যায়, সেটি দেখতে হবে। কারণ আমাদের সংস্কার প্রয়োজন, এটাই মূল কথা, কিন্তু গ্রাফিতিকে বাদ দিয়ে না।’

সময়ের আলো/এসকে
  বিষয়:   জুলাই  গ্রাফিতি  মুছে ফেলা  ঢাকা কলেজ  প্রশাসন  ধন্যবাদ  নিষিদ্ধ  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: