জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহত অটোরিক্সার তিন যাত্রী একই পরিবারের সদস্য

2026-11-07T18:35:43+00:00
2026-11-07T18:35:43+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহত অটোরিক্সার তিন যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সি এক শিশু সন্তান। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো একজন। 

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সি মেয়ে রিফা। এছাড়াও, এ ঘটনায় উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক লিখন আকন্দ (৪৫) নামের আরো একজন দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আহত অন্য দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী সম্পন্ন একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ট্রাকের চালক বেপরোয়াভাবে পালানোর সময় বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে চাপা দেয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটিকে আটক করেন। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও আটক করা হয় চালকের সহকারীকে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জামালপুর  জেলা  মেলান্দহ  ট্রাক  অটোরিকশা  সংঘর্ষ  অটোরিকশা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: