তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

বাংলাদেশের ইসলামি গবেষণা ও হাদিসচর্চায় নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট মুহাদ্দিস ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল

2026-08-05T17:27:56+00:00
2026-08-05T17:55:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইসলাম
তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৫:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ইসলামি গবেষণা ও হাদিসচর্চায় নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট মুহাদ্দিস ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি’-এর পূর্ণাঙ্গ ১৭ খণ্ড। দীর্ঘ ২৫ বছরের গবেষণা ও পাঠদানের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এ আরবি ব্যাখ্যাগ্রন্থকে দেশ-বিদেশের আলেমরা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা : প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক ইলমি সেমিনারে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আলেম ও গবেষকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ইমাম তিরমিজির গ্রন্থে হাদিসের পাশাপাশি ফকিহদের মতপার্থক্য ও দলিলের বিশ্লেষণ রয়েছে। মাওলানা আব্দুল মতিন প্রাচীন পাণ্ডুলিপি ও আধুনিক গবেষণার সমন্বয়ে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেন, ‘কিফায়াতুল মুগতাযি’ তিরমিজি শরিফের প্রতিটি হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা উপস্থাপন করেছে এবং সালাফের মানহাজ ও মতভিন্নতার শিষ্টাচার বজায় রেখেছে।

গ্রন্থকার জানান, ২০০১ সালে জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় পাঠদানের প্রয়োজন থেকেই তার গবেষণার সূচনা। অর্থসংকটের মধ্যেও বিভিন্ন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে এবং করোনাকালে দীর্ঘ সময় গবেষণা চালিয়ে তিনি এ গ্রন্থ সম্পন্ন করেন।

প্রকাশনা সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানে প্রকাশিত এ গ্রন্থ ভবিষ্যতে তিরমিজি শরিফ ও হাদিস গবেষণায় গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে এবং বাংলাদেশের ইসলামি গবেষণায় একটি উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তিরমিজি শরিফ  ব্যাখ্যা  ইতিহাস  মাওলানা আব্দুল মতিন  সময়েলর আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: