ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সবগুলো বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায়

2026-08-06T04:51:06+00:00
2026-08-06T04:51:06+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫১ এএম 
জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ছবি : সময়ের আলো
দেশের সবগুলো বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে।


একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরের ২৪ ঘণ্টার জন্যও রাখা হয়েছে একই ধরনের পূর্বাভাস।

এরপর মাঝে একদিন বেড়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে বলে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ১৪১ মিলিমিটার। এছাড়া হাতিয়া ১৪০, কক্সবাজারে ১৩৬ ও সিলেটে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫০ মিলিমিটার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঢাকা  দেশ  বিভিন্ন অঞ্চল  বজ্রসহ বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: