ম্যাকাই টেস্টে ফিরছেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক

জাতীয়

চোট কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ায় এগোচ্ছেন শরিফুল ইসলাম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াডের জন্য

2026-08-07T04:13:54+00:00
2026-08-07T04:13:54+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
ম্যাকাই টেস্টে ফিরছেন শরিফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:১৩ এএম 
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
চোট কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ায় এগোচ্ছেন শরিফুল ইসলাম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াডের জন্য বিবেচনায় থাকবেন বাংলাদেশের বাঁ-হাতি এই পেসার। আর সে কারণেই নির্ধারিত সময়ের আগেই নেওয়া হতে পারে তার ফিটনেস পরীক্ষা।

হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি শরিফুলের। জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ার পর দেশে ফিরে পুনর্বাসন শুরু করেন তিনি।

বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং শুরু করেছেন এই পেসার। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে তার বোলিং ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার বা বৃহস্পতিবার তিনি সর্বোচ্চ ওয়ার্কলোডে বোলিং করতে পারবেন।

আগের সূচি অনুযায়ী আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পুনর্বাসনের অগ্রগতি আশাব্যঞ্জক হওয়ায় সেটি দুদিন এগিয়ে এনে সোমবার নেওয়ার পরিকল্পনা করছে বিসিবির মেডিকেল বিভাগ।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। আর ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পুনর্বাসন সফলভাবে শেষ করতে পারলে দ্বিতীয় টেস্টের জন্য শরিফুলকে দলে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

সময়ের আলো/আআ


  বিষয়:   ম্যাকাই  টেস্ট  শরিফুল  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: