নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও তাদের ৮ বছরের ছেলে গুরুতর দগ্ধ

2026-08-07T13:13:34+00:00
2026-08-07T13:17:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:১৩ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১:১৭ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও তাদের ৮ বছরের ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (৭ আগস্ট) সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং ছেলে মারুফ (৮)। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার কক্ষে আগে থেকেই গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং পরিবারের তিন সদস্যই দগ্ধ হন।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

সময়ের আলো/এমকে
  বিষয়:   নারায়ণগঞ্জ  গ্যাস  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: