ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। পরে হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হন। নিহত সবাই ইউনিক বাসের যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদওকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে পৃথক ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন, এরাব (৪৫) ও মনসুর (৩৪), তারা ৭ নম্বর ইউনিটে ভর্তি রয়েছেন। আতিউর ইসলাম (৪৮), রাজু (৪০), শফিক মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫) ও ময়নার (৪০) ৭ নম্বর চক্ষু ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া মুজতাক হোসেন (৬৫), জাবেদী (২৮) ও রাসেল (৩০) ২৭ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
অন্যদিকে আকবর আলী (৩৮) ২৫ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে, ফারুক মিয়া (৫৫), মুন্নি (৩০), রাব্বি (৫৫), প্রিয়ম (২৫) ও ভাইয়া (৪ বছর) ২৯ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।