বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

2026-08-07T08:38:54+00:00
2026-08-07T10:48:20+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১০:৪৮ এএম
শুক্রবার ভোরে বগুড়ার এরুলিয়ায় বাস চাপায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ছবি : সময়ের আলো
বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সেখানে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই দিনমজুর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং স্বজনদের খোঁজে কাজ চলছে।

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: