জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে নিজ সন্তানকে জড়িয়ে আপন দেবরের নামে ধর্ষণের অভিযোগ করেছেন বড় ভাইয়ের স্ত্রীর। আপন ভাইয়ের সন্তানকে জড়িয়ে মামলার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলে, সৌদি প্রবাসী নাজিমউদ্দিন দীর্ঘদিন দেশের বাহিরে থাকায় তার স্ত্রী পরকীয়া জড়িয়ে পরে। এই ঘটনাটি এলাকা ও পরিবারের মধ্যে জানাজানি হলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এরই সূত্রধরে বাড়ির পাশের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এই ঘটনা নিজের পক্ষে নিতে নিজ কন্যা সন্তানকে আপন ভাই নাজমুল শেখকে জড়িয়ে চাচার বিরুদ্ধে পাবনা আটঘরিয়া থানাতে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এঘটনায় ভুক্তভোগী নাজিমুদ্দিনের স্ত্রী ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুস্থ তদন্তের দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন, নাজমুলের বাবা মজনু শেখ, মা আরজিনা বেগম, ছোট ভাই নাছিম শেখ, রাজিবুল হাসান, আমিরুল ইসলাম, হেলাল উদ্দিন মোল্লা, আলমগীর হোসেন সহ গ্রামবাসী।
ঘটনার বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বলেন, পারিবারিক বিষয়, ঘটনাটি ঈদের আগে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। এতদিন পরে এসে মেয়ের পরিবার একজনের নাম দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। মামলা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি। রিপোর্ট আসলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ মার্চের ধর্ষণের ঘটনায় অভিযোগকারী পরিবার ৮ জুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে ২৭ জুলাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ ৪ মাস পরে এই ঘটনায় মেয়ের মা তানিয়া খাতুন নিজে বাদী হয়ে আটঘরিয়া থানায় দেবর নামে এই ধর্ষণ মামলা দায়ের করেছে বলে এজহার সূত্রে জানা গেছে।
সময়ের আলো/জোই