প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাবনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের

2026-08-02T20:16:38+00:00
2026-08-02T20:16:38+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম 
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাবনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, মাদক সেবন, সরকারি চাকরিতে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ, জুলাই হত্যা মামলার আসামিদের আশ্রয় দেওয়া এবং সাংবাদিকদের হুমকির অভিযোগ উঠেছে। 

রোববার (২ আগস্ট) দুপুরে ‘পাবনার সচেতন নাগরিক’ সমাজের ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন।

​পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. ইমায়ুর রহমানের স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভিযুক্ত খালেদ হোসেন পরাগ তার পদমর্যাদা ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পাবনার ব্যবসায়ী সমাজকে জিম্মি করে অনৈতিক চাপ প্রয়োগ, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করে আসছেন। 


স্মারকলিপিতে তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মারাত্মক অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তিনি ডিজিএফআই ও এনএসআই-এর ক্ষমতার অপব্যবহার করে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন এবং বিভিন্ন বেকার যুবককে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দিলালপুর এলাকার মো. আবদুল নাহিদ মিয়া মিপুন নামের এক সহযোগীর মাধ্যমে পরাগ চাঁদাবাজির অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর (হিসাব নং-০৫৪১০২০০১০১৫৪) অ্যাকাউন্টে পাঠানোর জন্য ব্যবসায়ীদের বাধ্য ও চাপ প্রয়োগ করতেন।

​জুলাই ঐক্য পরিষদ পাবনার সদস্য আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. ইমায়ুর রহমান, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম-আহ্বায়ক নুর হোসেন শিমুল, পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ কবির তন্ময়, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক হোসেন বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন আলোকচিত্রীর এসব অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অবিলম্বে খালেদ হোসেন পরাগ ও তার সহযোগীকে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রধানমন্ত্রী  আলোকচিত্রী  চাঁদাবাজি  হুমকি  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: