সাদুল্লাপুরে নলেয়া নদীতে ডুবে একজনের মৃত্যু, মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে ডুবে ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর ফায়ার সার্ভিসের

2026-08-07T13:54:40+00:00
2026-08-07T13:54:40+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
সাদুল্লাপুরে নলেয়া নদীতে ডুবে একজনের মৃত্যু, মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম 
নলেয়া নদীতে ডুবে ইউনুস আলী নামের এক ব্যক্তির মৃত্যু। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে ডুবে ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের লালমাটিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী স্থানীয় নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাল নিয়ে বাড়ির পাশের নলেয়া নদীতে মাছ ধরতে যান ইউনুস আলী। কিন্তু রাত ১০টা পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এরপর স্বজন ও প্রতিবেশীরা মিলে সারারাত তাকে খুঁজলেও কোনো সন্ধান মেলেনি।


খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি দল। পরিস্থিতি বিবেচনায় রংপুর থেকে ডাকা হয় ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার তল্লাশি অভিযান শেষে সকাল ১০টার দিকে নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ঘটনায় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ইউনুস আলী নিয়মিত পেশা হিসেবে না হলেও প্রায়ই নলেয়া নদীতে মাছ ধরতে যেতেন। এবারও প্রতিদিনের মতো সাধারণভাবেই নদীতে নেমেছিলেন তিনি, তবে সেই যাত্রাই তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাদুল্লাপুর  নলেয়া নদী  ডুবে  মৃত্যু  ডুবুরি দল  অভিযান  মরদেহ উদ্ধার  সময়ের আলো  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: