গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হরিপুর এলাকার সাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, দক্ষিণ বুড়াইল এলাকার আমজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একাডেমি এলাকার সম্রাটকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/মহু